×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-১২-১১
  • ৪৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৫ জন। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে ২৬৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় করোনায় শনাক্তের হার কমেছে দশমিক ২১ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৩৪ শতাংশ, আজ বেড়ে হয়েছে ১ দশমিক ১৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় ১৫ হাজার ৬৩২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৭৭ জন। গতকাল ২০ হাজার ৫২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৬৯ জন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে এ পর্যন্ত ১ কোটি ১০ লাখ ৯৮ হাজার ৫৮৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ জন।
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছে। গতকালের চেয়ে আজ ৪ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ১ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২২ জনে। গতকাল মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১০ হাজার ৫৫৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৪২ জন। শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ। গতকাল এই হার ছিল ২ দশমিক ১১ শতাংশ। গত ২৪ ঘন্টায় এই জেলায় ২ জন মারা গেছেন। আগের দিন এখানে কেউ করোনায় মারা যায়নি। 
আজ ঢাকা বিভাগে ৪ জন এবং চট্টগ্রাম বিভাগে ১ জন মারা গেছে। তবে, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১২২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ৮৬২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat