×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১২-১১
  • ৬৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে মামলা করেছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এক ভারতীয় ব্যবসায়ী। তার হয়ে আন্ধেরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন আইনজীবী রিজওয়ান সিদ্দিকি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভিব্রি মিডিয়ার মাধ্যমে ‘৮৩’ সিনেমা থেকে ভালো লাভের আশ্বাস দেওয়া হয়েছিল রিজওয়ান সিদ্দিকিকে। সেই কারণে এতে ১৬ কোটি রুপি বিনিয়োগ করেন তিনি। কিন্তু এখন তিনি কোনো লভ্যাংশ পাচ্ছেন না। বহুল প্রতীক্ষিত ‘৮৩’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করছেন দীপিকা। এই অভিনেত্রীর সঙ্গে সহ-প্রযোজনায় আছেন সাজিদ নাদিয়াদওয়ালা ও কবির খান। দীপিকার পাশাপাশি মামলায় তাদের নামও উল্লেখ করা হয়েছে।
এই ব্যবসায়ীর দাবি, তার দেওয়া ১৬ কোটি রুপি একাধিক খাতে ব্যায় করা হয়েছে। তার অংশ দীপিকা পাড়ুকোন, কবির খানরাও পেয়েছেন। কিন্তু সেই অর্থের কোনো হিসাব তাকে দেওয়া হয়নি।
১৯৮৩ সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভারতীয় দলের আন্ডারডগ থেকে বিশ্বকাপ শিরোপা হাতে নেওয়ার পেছনের গল্পই তুলে ধরা হয়েছে ‘৮৩’ সিনেমায়। এতে অধিনায়ক কপিল দেবের ভূমিকায় দেখা গেছে রণবীর সিংকে। তার স্ত্রীর চরিত্রে পর্দায় হাজির হয়েছেন দীপিকা পাড়ুকোন। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— তাহির রাজ বাসিন, অমৃতা পুরি, সাকিব সেলিম প্রমুখ।
আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat