×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১২-০৯
  • ৫২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত  হয়ে কেউ মারা যায়নি। এর আগে গত ২০ নভেম্বর কারও মৃত্যু হয়নি। দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৬ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গতকাল এই হার ছিল ১ দশমিক ৭৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় করোনায় শনাক্তের হার কমেছে দশমিক ১৩ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৩৫ শতাংশ, আজ কমে হয়েছে ১ দশমিক ২২ শতাংশ। গত ২৪ ঘন্টায় ২১ হাজার ৪৯৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৬২ জন। গতকাল ২০ হাজার ৫৪৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৭৭  জন। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে এ পর্যন্ত ১ কোটি ১০ লাখ ৬২ হাজার ৯০২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৫৫০ জন।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৫ হাজার ৮১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২০২ জন। শনাক্তের হার ১ দশমিক ৩৩ শতাংশ। গতকালও ১ দশমিক ৫৫ শতাংশ শনাক্ত হয়েছিল। এই জেলায় গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি। গতকাল মারা গেছে ২ জন।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৮৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ৪৯১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৮ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat