×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১২-০৮
  • ৫১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেছেন, বাংলাদেশের একেক অঞ্চলের রয়েছে নিজস্ব ঐতিহ্য,কৃষ্টি ও আচার। তিনি বলেন,আঞ্চলিক এসব লোকজ ঐতিহ্যের চর্চা বাংলাদেশের সংস্কৃতিকে করেছে বৈচিত্রময় এবং সমৃদ্ধ।
মোঃ জসিম উদ্দিন আজ বুধবার রাজধানীর হাতিরঝিলে ১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর ঃ লাল সবুজের মহোৎসব’ শিরোনামে অঞ্চলভিত্তিক অনুষ্ঠানের ৮ম দিনের অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।
বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। ১৬ দিনব্যাপী অনুষ্ঠানের ধারাবাহিকতায় বুধবার ছিলো চট্টগ্রাম ও রংপুর বিভাগের আঞ্চলিক আয়োজন। 
এফবিসিসিআই সভাপতি বলেন, চট্টগ্রাম ও রংপুরের নিজস্ব সংস্কৃতিতে উঠে এসেছে চিরায়িত বাংলার নিত্যদিনের জীবন যাপন ও আশা আকাঙ্খার প্রতিফলন। এসব অঞ্চলের গান, পালা ও কবিতার শব্দে-ছন্দে অঞ্চলের নিজস্ব গন্ডি ছাড়িয়ে হয়ে উঠেছে বাংলাদেশের জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
বুধবার রাতে এফবিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ম দিনের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে এফবিসিসিআই’র সাবেক সভাপতি ও সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat