×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-০৭
  • ৮৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়া বাংলাদেশকে দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ হিসেবে ০.৫ মিলিয়ন ডোজ অ্যাস্ট্রোজেনেকা ভ্যাকসিন পাঠিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথিশালা পদ্মায় এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে নিযুক্ত মালয়েশীয় হাই কমিশনার হানজা মো: হাশিমের কাছ থেকে এই ভ্যাকসিন গ্রহণ করেন। এ সময় মালয়েশিয়াকে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু আখ্যায়িত করে পররাষ্ট্রমন্ত্রী এই অনুদানের জন্য মালয়েশীয় সরকারের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ড. মোমেন বলেন, বাংলাদেশ সরকার সাফ্যল্যের সাথে কোভিড পরিস্থিতির মোকাবিলা করেছে এবং বর্তমানে সংক্রমণের হার নিয়ন্ত্রণেই রয়েছে।
গণ টিকাদান অভিযান সম্পর্কে মন্ত্রী বলেন, বর্তমানে কোভিড টিকার সংকট নেই। অধিকন্তু বাংলাদেশ সিনেফার্মের সাথে এখানেই কোভিড ভ্যাকসিন উৎপাদন করবে।
পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনেও সহায়তার জন্য মালয়েশীয় সরকারকে ধন্যবাদ জানান। 
ড. মোমেন কোভিড১৯ লকলাউনের সময় মালয়েশিয়ার বিভিন্ন স্থানে বসবাসকারী বিপুল সংখ্যক বাংলাদেশী শ্রমিকদের সহায়তার জন্য মালয়েশিয়া সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat