×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-০৪
  • ৫০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে দাপট দেখালেন পাকিস্তানের দুই ব্যাটার আজহার আলি ও অধিনায়ক বাবর আজম। এতে চাপে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। 
৫৭ ওভারে ২ উইকেটে ১৬১ রান তুলে চা-বিরতিতে পাকিস্তান। আজহার ৩৬ ও বাবর ৬০ রানে অপরাজিত আছেন। তৃতীয় উইকেটে ১৯২ বলে অবিচ্ছিন্ন ৯১ রানের জুটি গড়েন আজহার ও আবিদ। 
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। 
পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলি ও আব্দুল্লাহ শফিক উদ্বোধনী জুটিতে ৫৯ রান যোগ করেন। ৭০ রানের মধ্যে দুই ওপেনারকে বিদায় করেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। আবিদ-শফিককে বোল্ড করেন তাইজুল। 
২টি চার ও ১টি ছক্কায় ৫০ বলে ২৫ রান করেন শফিক। ৬টি চারে ৮১ বলে ৩৯ রান করে ফিরেন আবিদ। 
বাংলাদেশের তাইজুল ১৭ ওভার বল করে ৪৯ রানে ২ উইকেট নেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat