×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-০১
  • ৫৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে প্রথমবারের মতো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন- ডিএনসিসি। ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম  আজ রাজধানীর এক হোটেলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় একথা জানান।
বিদ্যুৎ বিভাগের সচিব মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন।
মেয়র বলেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের জন্য ডিএনসিসি রাজধানীর আমিনবাজার এলাকায় ৩০ একর জমি বরাদ্দের ব্যবস্থা করেছে। তিনি বলেন, ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন প্রকল্পটিতে প্রতিদিন সর্বমোট ৩ হাজার মেট্রিক টন কঠিন বর্জ্য ব্যবহার করা হবে। এই প্রকল্পে কাঁচামাল হিসেবে নগরীর কঠিন বর্জ্য ব্যবহার করার ফলে এটি নগরীর বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি সুস্থ পরিবেশ ও প্রতিবেশের জন্যও সহায়ক ভূমিকা পালন করবে।
মেয়রের উপস্থিতিতে চীনের চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের সাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এসংক্রান্ত দুটি চুক্তি স্বাক্ষরিত হয়। ‘ওয়েস্ট সাপ্লাই এগ্রিমেন্ট’ এবং ‘ল্যান্ড ইউজ এগ্রিমেন্ট’ এই দুটি চুক্তিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা এবং ‘চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের পক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার ওয়াং পেংফেই স্বাক্ষর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat