×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-২৬
  • ৪৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম কাদের  বলেছেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্র চর্চার প্রবেশদ্বার। সঠিকভাবে নির্বাচন হলেই গণতন্ত্র চর্চা সম্ভব হবে। নির্বাচন সঠিকভাবে হলেই সুশাসন নিশ্চিত হবে। গণতন্ত্র চর্চা হলেই সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত হবে।
আজ দুপুরে এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত "মুক্ত বাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা গৌণ" শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের  সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে জাতীয় অনুষ্ঠানে জি.এম.কাদের আরো বলেন,  চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন সঠিকভাবে হচ্ছে না। নির্বাচনের নামে ভোটকেন্দ্র দখল হচ্ছে। জাতীয় নির্বাচনের আগেই ভোটের ব্যবস্থা ঠিক করতে হবে। 
তিনি বলেন, গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে ছাত্ররা রাস্তায় নেমে আন্দোলন করছে। ছাত্রদের জন্য হাফ ভাড়া আগেও ছিলো। ছাত্রদের হাফ ভাড়ার দাবি যৌক্তিক।  পরিবহণ মালিক ও শ্রমিকরা যেন দেশকে জিম্মি করে ফেলেছে। সাধারণ যাত্রীদের সাথে অশালীন আচরণ করছে শ্রমিকরা। সড়কের চাঁদাবাজি বন্ধ করতে হবে। 
তিনি বলেন, টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে খাদ্য পণ্য বিতরণ স্থায়ী সমাধান নয়। আবার কোন বিষয়ে দীর্ঘদিন ভর্তুকি দেয়াও সঠিক নয়। 
ছায়া সংসদে সরকারি দল হয়ে বিতর্কে অংশ নিয়েছে ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসেবে অংশ নিয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat