×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-২৬
  • ৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতের ১৬তম ব্যাটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করলেন শ্রেয়াস আইয়ার।
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ  সিরিজে কানপুরে  প্রথম টেস্টে  নিজের অভিষেকেই  ১০৫ রানের ইনিংস খেলেন আইয়ার। নিজের প্রথম টেস্টের ইনিংসেই সেঞ্চুরির স্বাদ নেন তিনি।
বিশ্বের ১১০তম  এবং ভাতের ১৬তম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে অভিষেকে শতরান করার নজির গড়লেন আইয়ার।
আইয়ারের আগে ভারতের হয়ে এই কীর্তি গড়েছিলেন লালা অমরনাথ, সুরিন্দর অমরনাথ, আব্বাস আলি বেগ, প্রবীণ আম্ব্রে, এজি কৃপাল সিংহে, মোহাম্মদ আজহারউদ্দিন, দীপক শোধন, হনুমন্ত সিংহ, গুন্ডাপ্পা বিশ্বনাথ, সৌরভ গাঙ্গুলী, বীরেন্দার শেবাগ, সুরেশ রায়না, শিখর ধাওয়ান, রোহিত শর্মা ও পৃথ্বি শ।
অভিষেক টেস্টেই ভারতের হয়ে প্রথম সেঞ্চুরি করেছিলেন লালা অমরনাথ। ১৯৩৩ সালে মুম্বাইতে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ১১৮ রান করেছিলেন তিনি।
অভিষেক টেস্টে সেঞ্চুরিতে ভারতের পক্ষে বেশি রানের রেকর্ড ধাওয়ানের দখলে। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মোহালিতে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ১৮৭ রান করেছিলেন ধাওয়ান।
রানের হিসেবে ভারতীয়দের মধ্যে ধাওয়ানের পর আছেন রোহিত (১৭৭), বিশ্বনাথ (১৩৭), পৃথ্বী (১৩৪), গাঙ্গুলী (১৩১), সুরিন্দর অমরনাথ (১২৪), রায়না (১২০), লালা অমরনাথ (১১৮), আব্বাস আলি বেগ (১১২), আজহারউদ্দিন (১১০), দীপক শোধন (১১০), হনুমন্ত (১০৫), শেবাগ (১০৫), আমরে (১০৩), কৃপাল (১০০)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat