×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-১১-২৫
  • ৬৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নেচে মাতাবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। আগামী ৩ ডিসেম্বর স্থানীয় সময় বিকেল ৪টায় শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভাল। সেখানেই উপভোগ করা যাবে ফারিয়ার নাচ। এর জন্য টিকিট কেনে যাবে আজ (২৫ নভেম্বর) থেকে।
ক্রিকেটের জন্য আলোচিত ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে নিজের গাওয়া তিন জনপ্রিয় গান ‘পটাকা’, ‘আমি চাই থাকতে’ ও ‘হাবিবি’র সঙ্গে পারফর্ম করার কথা রয়েছে।
নুসরাত ফারিয়া গণমাধ্যমকে বলেন, ‘‘শারজাহ স্টেডিয়ামের নাম অনেক শুনেছি। এবার সেই স্টেডিয়ামে আমি পারফর্ম করব ভাবতেই ভালো লাগছে। অনুষ্ঠানটিতে অংশ নিতে শিগগিরিই উড়াল দেবো। আশাকরি দারুণ একটা সময় কাটবে।”
সম্প্রতি বাংলাদেশে শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রীয় উদ্যোগে নির্মিতব্য ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিং। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর এ সিনেমা ফারিয়া অভিনয় করছেন মুজিবকন্যা শেখ হাসিনা চরিত্রে। সংযুক্ত আরব আমিরাত থেতে ফিরে আগামী ৫ ডিসেম্বর এই সিনেমোর শুটিং ইউনিটে যুক্ত হবেন ফারিয়া।
উল্লেখ্য, নুসরাত ফারিয়া ছিলেন উপস্থাপক। তবে এখন পুরোদস্তুর নায়িকা। গত কয়েক বছরে বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। তার সমস্ত ব্যস্ততা এখন রূপালি দুনিয়া ঘিরেই। তবে এর ফাঁকে গানও করেন তিনি। ‘পটাকা’ ও ‘আমি চাই থাকতে’র পর সম্প্রতি প্রকাশ করেছেন নিজের আয়োজনে তৃতীয় গান ‘হাবিবি’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat