×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-২৪
  • ৫৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন। গতকালও মারা গিয়েছিলেন ৩ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছে ২৭ হাজার ৯৬১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, আজ চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে, ঢাকা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। 
এদিকে, আজ ২১ হাজার ২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩১২ জন। গতকাল ১৯ হাজার ৫৬৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৮৪ জন। গতকালের চেয়ে আজ শনাক্তের হার বেড়েছে দশমিক ০৪ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ৪৫ শতাংশ, যা আজ বেড়ে হয়েছে ১ দশমিক ৪৯ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে এ পর্যন্ত ১ কোটি ৭ লাখ ৮২ হাজার ৯৮১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৯৪৮ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬১ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৪ হাজার ৪৪৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২১৭ জন। শনাক্তের হার ১ দশমিক ৫০ শতাংশ এবং গতকাল এ হার ছিল ১ দশমিক ৩০ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি। তবে গতকাল ১ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩৩৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৭৩ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ১৯৩ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat