×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-১৭
  • ৮৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন  হাসপাতালে ডেঙ্গু  আক্রান্ত হয়ে  নতুন ১০৩  জন রোগী ভর্তি হয়েছে।এর মধ্যে  গত ২৪ ঘন্টায়  রাজধানী  ঢাকায় ৮৪ জন  এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ১৯ জন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।এতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৫৪৯ জন। চলতি বছরে আজ পর্যন্ত  ডেঙ্গু  আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২৬ হাজার  জন  ভর্তি হয়েছে।  বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জানুয়ারি থেকে এ পর্যন্ত  ২৫ হাজার ৩৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা  শেষে  হাসপাতাল থেকে  বাড়ি ফিরেছে। ঢাকার  সরকারি ও বেসরকারি ৪৬ টি হাসপাতালে  ৪৩৫ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১১৪ জন ভর্তি রয়েছে। এই সময়ে  মোট মৃত্যুর সংখ্যা ৯৮ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat