×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-১৪
  • ৪১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদান শেষে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ স্থানীয় সময় শনিবার বিকেলে লন্ডনে স্থাপিত বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ আবক্ষ ভাস্কর্যটি যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আফসার সাদেকের নিজস্ব উদ্যোগে তার বাসভবন চত্বরে স্থাপিত।
এসময় ড. হাছান বলেন, ‘জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই আবক্ষ ভাস্কর্য নিজ বাড়ির আঙিনায় স্থাপন করার জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আফসার সাদেককে অসংখ্য ধন্যবাদ। এই ভাস্কর্য স্থাপন করতে গিয়ে তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এখানে মামলা হয়েছিল, সেই মামলা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল। সেই মামলা জিতে তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্যটি স্থাপন করেছেন।’
‘বঙ্গবন্ধুর প্রতি তার শ্রদ্ধা এবং ভালোবাসা দেশের প্রতি, বাঙালিদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসারই বহিঃপ্রকাশ, এজন্য তাকে আমি অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাই’, বলেন মন্ত্রী। 
হাছান মাহমুদ এদিন সেখানে অবস্থানরত চিকিৎসাধীন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর সাথে ফোনে কথা বলেন। মন্ত্রী তার চিকিৎসা ও স্বাস্থ্যের বিষয়ে খোঁজ-খবর নেন ও আশু পূর্ণ সুস্থতা কামনা করেন।  আব্দুল গাফফার চৌধুরীও তার খোঁজ-খবর নেওয়ার জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান।
১৭ নভেম্বর তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat