×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১১-১০
  • ৪৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় বন্ধুত্বের নিদর্শন হিসেবে পোল্যান্ড বাংলাদেশকে ৩২,৭২,৮৮০ ডোজ অ্যাস্ট্রেজেনেকার টিকা দিচ্ছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯-এর এই টিকা পোল্যান্ড তাদের নিজস্ব তত্ত্বাবধানে ঢাকায় পাঠাচ্ছে। এর মধ্যে, ১০,২৭,২৯০ ডোজ টিকার প্রথম ব্যাচ আজ ঢাকা পৌঁছেছে।
দ্বিতীয় চালানের ৯,২০,৭৯০ ডোজ ১১ নভেম্বর এবং ১৩,২৪,৮০০ ডোজের তৃতীয় চালান ১৪ নভেম্বর পৌঁছবে।
ঢাকায় পোল্যান্ডের রাষ্ট্রদূত অ্যাডাম বুরাকোওস্কি আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বাস্থ্যবিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার এডমিরাল (অবসর প্রাপ্ত) মো. খুরশেদ আলমের কাছে টিকার ডোজের টোকেন হস্তান্তর করেন।
পোলিশ রাষ্ট্রদূত দু’দেশ চলমান করোনা পরিস্থিতি উত্তরণ ঘটাতে দ্রুত সফল হবে এমন প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বাংলাদেশের প্রতি বন্ধুত্বের নিদর্শন হিসেবে কোভিড-১৯ টিকা প্রদান করা হয়েছে।
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব পোল্যান্ডের সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি দু’দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat