×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-০৫
  • ৭৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বুরকিনা ফাসো ও মালির সাথে লাগোয়া নাইজারের গোলযোগপূর্ন ‘ত্রি-সীমান্ত’ জোনে জিহাদি হামলায় স্থানীয় এক মেয়রসহ ৬৯ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর এএফপি’র।
তিলেবাড়ির পশ্চিমাঞ্চলের বনিবানগৌ থেকে ৫৫ কিলোমিটার দূরে আদেব-দাব গ্রামে মঙ্গলবার এ ভয়াবহ হামলা চালানো হয়। বৃহস্পতিবার সরকার এ হামলার খবর নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘বানিবানগৌ জনগোষ্ঠীর মেয়র লুঠেরাদের হামলার শিকার হন। সেখানের জনগোষ্ঠীর এক প্রতিনিধির সাথে তিনি যাচ্ছিলেন।’
এতে  বলা হয়, ‘ওই হামলায় মেয়রসহ ৬৯ জন প্রাণ হারিয়েছেন এবং বেঁচে গেছেন ১৫ জন।’
হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালানো চলছে। এদিকে এ মর্মান্তিক ঘটনায় সরকার শুক্রবার থেকে দুই দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।
স্থানীয় সূত্র জানায়, মটরসাইকেল আরোহী প্রতিরক্ষা বাহিনী আইএসজিএসের (ইসলামিক স্টেট ইন গ্রেটার সাহারা) ভারি অস্ত্র সজ্জিত সদস্যরা হামলার শিকার হয়। তারাও মটরসাইকেলে করে এসে এ হামলা চালায়।
অপর এক সূত্র জানায়, এ হামলার লক্ষ্য ছিল জিহাদি বিরোধী প্রতিরক্ষা বাহিনী। আর এ বাহিনী ভিজিল্যান্স কমিটি হিসেবে পরিচিত। বানিবানগৌ জেলার মেয়র এ কমিটির প্রধান ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat