×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-১১-০৫
  • ৬০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সোয়ারীঘাট এলাকায় জুতার কারখানায় ভয়াবহ আগুনে ৫ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।
শুক্রবার মধ্যরাতে লাগা এ আগুনের ধোঁয়াতেই শ্বাসরোধে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। রাবার ও কেমিকেল থাকার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানান ফায়ার সার্ভিসকর্মীরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা কাজ করে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে এখনো উদ্ধার কাজ চলছে।
তিনি আরও বলেন, কারখানাটিতে মূলত জুতার সোল তৈরি হতো বলে আমরা জানতে পেরেছি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এখনই বলতে পারছিনা। অগ্নিকান্ডে কারখানাটিতে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, ধোঁয়ার কারণেই শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন ওই পাঁচ শ্রমিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat