×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-০১
  • ৬১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গায় গুদারা ঘাট এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। এদের মধ্যে এক শিশু ও দু’নারী রয়েছে। 
তিন জনের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রেখা (২৯) ও সানজিদা (৮)। অপরজন ২৭ বছরের অজ্ঞাত এক মহিলা। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। এখনও পর্যন্ত ৭ বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের সদস্যরা এখনও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম  জানান, বুড়িগঙ্গায় নৌকা ডুবির খবর পেয়ে সকাল সোয়া ৯ টার দিকে সদরঘাট ও সদরদপ্তর থেকে ফায়ার সার্ভিসের দু’টি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা উদ্ধার অভিযান চালিয়ে দুপুর সোয়া ১২ টার দিকে রেখা ও সানজিদার মরদেহ উদ্ধার করেন। পরে বিকেল ৩ টার দিকে আরও এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat