×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-৩০
  • ৭৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আমেরিকার ২৮ মিলিয়ন তরুণকে দ্রুত টিকা দেয়ার লক্ষ্যে শুক্রবার যুক্তরাষ্ট্র ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার কোভিড ভ্যাকসিন অনুমোদন দিয়েছে। 
পাশ্ব প্রতিক্রিয়ার ঝুঁকির চেয়ে ইতিবাচক ফলাফল বিবেচনা করে একটি উচ্চ পর্যায়ের মেডিকেল প্যানেল চলতি সপ্তাহে সরকারকে পরামর্শ দেয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হয়।
চীন, চিলি, কিউবা এবং সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশে শিশুদের বিভিন্ন টিকাদানের  অনুসরণে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে। 
খাদ্য ও ওষুধ প্রশাসনের ভারপ্রাপ্ত প্রধান জ্যানেট উডকক এক বিবৃতিতে বলেছেন, “একজন মা এবং একজন চিকিৎসক হিসেবে আমি জানি যে পিতামাতা, যতœশীলরা, স্কুলস্টাফ এবং শিশুরা এই অনুমোদনের অপেক্ষায় রয়েছে।”
“ছোট বাচ্চাদের কোভিড-১৯ এর বিরুদ্ধে টিকা দেওয়ায় তারা আমাদের আরো বেশী কাছাকাছি আসবে এবং স্বাভাবিকতার অনুভূতি ফিরে আসবে।” 
তিনি বলেন, ক্লিনিকাল সুপারিশের ব্যাপারে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের একটি প্যানেলের মঙ্গলবার আরো আলোচনার পরেই ভ্যাকসিন প্রদান শুরু করা উচিত।
ফাইজার এবং তার শরিক বায়োএনটেক চলতি সপ্তাহে ঘোষণা দিয়েছে যে, যুক্তরাষ্ট্র সরকার শিশুদের এমনকি ৫ বছরের কম বয়সের শিশুদের সুরক্ষায় আরো ৫০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন কিনেছে। 
ক্লিনিকাল পরীক্ষায় ২,০০০ এর বেশী অংশ নেয়, এতে দেখা যায় রোগ প্রতিরোধে এটি ৯০ শতাংশের বেশী কার্যকর। ৩,০০০ এর বেশী শিশুর ওপর ভ্যাকসিন নিরাপত্তা পর্যবেক্ষণ করে দেখা যায় এতে গুরুতর কোন পাশ্বপ্রতিক্রিয়া নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat