×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-২২
  • ৪৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদী ও তার তুর্কি প্রতিপক্ষ সুলেইমান সোয়েলু বুধবার তেহরানে এক বৈঠককালে নিরাপত্তা বিষয়ক একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। ইরানের  প্রেসটিভি বৃহস্পতিবার এ কথা জানায়। খবর এএফপি’র।
বৈঠক শেষে ওয়াহিদী সাংবাদিকদের বলেন, আমাদের মধ্যে খুব ভাল আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্ক অত্যন্ত দৃঢ় ও গভীর। 
তিনি আরো বলেন, তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, আন্তর্জাতিক অপরাধ, অস্ত্র চোরাচালান,  আন্ত:সীমান্ত লেনদেন ও অন্যান্য কর্মকা- এবং অভিবাসন নিয়ন্ত্রণ সহ সকল ক্ষেত্রে আরও যৌথ সহযোগিতার সম্ভাবনার বিষয নিয়ে আলোচনা করেছেন। 
সোয়েলু তুরস্ক ও ইরানের মধ্যে সম্পর্ককে "শুধু কূটনৈতিক নয়, বরং বন্ধুত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ" বলে বর্ণনা করেছেন। 
তিনি আরো বলেন, আমেরিকা ও ন্যাটো বাহিনী তড়িঘড়ি করে প্রত্যাহার করে নেয়ার ফলে আফগানিস্তানে সৃষ্ট পরিস্থিতিতে ইরান ও তুরস্ক উভয়ই অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লড়াই করতে দৃঢ় প্রতিজ্ঞ।
তুর্কি মন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ, চোরাচালান ও মাদকের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে তুরস্ক ও ইরানের মধ্যে আরও আলোচনা হতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat