×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-১৬
  • ৪০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী সাম্প্রতিক সময়ে দেশে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্যে সৃষ্ট পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি ধৈর্যের সাথে ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে এ সংকট সমাধানে তিন সকলের প্রতি আহ্বান জানান। সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী আজ এক বিশেষ বার্তায় বলেন, পবিত্র গ্রন্থের অবমাননা নিঃসন্দেহে গর্হিত কাজ। তিনি এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার ও কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন উপাসনালয়ে হামলার বিষয়টিও নিন্দনীয়। কারণ, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বার্তায় উল্লেখ করেন,ইসলাম ধর্ম কখনো অন্য ধর্মের উপর আঘাত সমর্থন করে না। প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসfল্লাম) ‘মদীনা সনদ’র মাধ্যমে সকল ধর্মের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেছেন, তাদের নিরাপত্তা দিয়েছেন। এটাই ইসলামের আদর্শ।
অমুসলিমরা মুসলমানদের আমানত এ কথা উল্লেখ করে তিনি বলেন,যুগে-যুগে সুফি, সাধক,আউলিয়া-এ-কেরাম এ শিক্ষাই দিয়ে যাচ্ছেন। তাঁদের অবিরাম প্রয়াসেই উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি হাজার বছরের গৌরবময় ঐতিহ্য। অন্য ধর্মের প্রতি সম্মান জানালে নিজ ধর্মের সৌন্দর্য প্রকাশ পায় বলেও বিএসপি’র চেয়ারম্যান উল্লেখ করেন। 
বার্তায়, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেন, এ ঘটনা দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে সচেষ্ট  কুচক্রী মহলের সুপরিকল্পিত ফাঁদ কি-না তাও গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।
তিনি এ ধরনের সংকটময় পরিস্থিতিতে দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat