×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-০৯
  • ৬১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানী-সংলগ্ন আমিন বাজার এলাকায় তুরাগ নদে যাএীবাহী একটি ট্রলার-ডুবির ঘটনায় শনিবার বিকেল সোয়া ৫টা পর্যন্ত মোট ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দমকল বাহিনীর ডুবুরী দল উদ্ধার অভিযান-চালিয়ে এসব লাশ উদ্ধার করেছে। উদ্ধারকৃত মরদেহের মধ্যে রয়েছে একজন নারী ও চারজন শিশু। তবে, নিহতদের নাম ও বিস্তারিত পরিচয় জানাতে পারেনি দমকল বাহিনী। এদিকে, ডুবে যাওয়া ট্রলারটির যাত্রীদের মধ্যে এখনো দু’জনের খোঁজ পাওয়া যায়নি।
শনিবার বিকেল সোয়া ৫টায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে আমিন বাজার এলাকায় তুরাগ নদে একটি যাএীবাহী ট্রলারডুবির খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে সেখানে পাঠানো হয়েছে। পরে, সাভার ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধার-কাজে অংশগ্রহণ করেন। তিনি জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা অভিযান চালিয়ে নিখোজ ৭ জনের মধ্যে ৫ জনের মরদেহ উদ্বার করা হয়েছে। এখনও দু’জন নিখোজ রয়েছেন। তাদেরকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে তুরাগ নদীতে যাএীবাহী একটি ট্রলারের সাথে বুলগ্রেটের সজোরে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা। দমকল বাহিনীর কর্মিরা সেখানে পৌঁছে ৯ টা ৫০ মিনিটের সময় উদ্বার কাজ শুরু করেন।ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম শনিবার বেলা ১১টার দিকে বলেন,‘আমরা স্থানীয় লোকজনের নিকট থেকে জানতে পেরেছি, ওই যাএীবাহী ট্রলারে নারী, শিশুসহ মোট ১৮ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে সাত জন নিখোঁজ ছিল। বাকীরা দুর্ঘটনার পর-পরই সাঁতরে তীরে উঠে ।
আজ শনিবার দুপুর পর্যন্ত দু’জন শিশু ও এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে ( সন্ধা সাড়ে ৭টা) উদ্ধার অভিযান অব্যাহত ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat