×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-০৯
  • ৫৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তানের কুন্দুজ নগরীতে শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে শুক্রবারের আত্মঘাতি বোমা হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছে। 
আগস্টে দেশটি থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর এটিই সবচেয়ে ভয়াবহ রক্তাক্ত হামলা। এতে আহত হয়েছে বেশ কিছু লোক। ইসলামিক স্টেট গ্রুপ আইএস এই হামলার দায় স্বীকার করেছে। 
তালেবানের মতোই আইএস একটি সুন্নী গ্রুপ। কিন্তু উভয় গ্রুপ পরষ্পরের প্রতিদ্বন্দ্বী। আইএস আফগানিস্তানে একাধিকবার ভয়াবহ বোমা হামলা চালিয়েছে। কাবুলের পশ্চিমাঞ্চলে ২০১৭ সালের অক্টোবরে আইএসের আত্মঘাতি হামলায় ৫৬ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছে। এছাড়া চলতি বছরের মে মাসে রাজধানীর একটি স্কুলের সামনে একের পর এক বোমা হামলা চালিয়ে অন্তত ৮৫ জনকে হত্যা করেছে এবং আহত হয়েছে ৩শ’রও বেশি।
তালেবানের উত্তরাঞ্চলীয় শহর নিরাপত্তা প্রধান মৌলভী দোস্ত মোহাম্মদ বলছেন, মসজিদে হামলাকারীরা শিয়া ও সুন্নী সমস্যাকে তীব্রতর করার চেষ্টা করছে। 
তিনি বলেন, আমরা আমাদের শিয়া ভাইদের ভবিষ্যত নিরাপত্তা বিধান এবং এ ধরনের ঘটনা আর  না ঘটার ব্যাপারে আশ^াস দিচ্ছি। 
উল্লেখ্য শুক্রবার জুম্মার নামাজের সময় এ হামলা চালানো হয়। এ সময়ে মসজিদে তিন’শ থেকে চার’শ মুসুল্লি ছিল। 
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। 
একই সঙ্গে তিনি এ হামলার কঠোর নিন্দা জানিয়েছেন বলে গুতেরেসের মুখপাত্র উল্লেখ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat