×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-০৫
  • ৬৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মো. মুরাদ হাসান বলেছেন, টরন্টোতে বসবাসরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী নূর চৌধুরীকে তার জীবদ্দশায় বাংলাদেশের মাটিতে সাজা ভোগ করতেই হবে। কানাডা সরকারের কাছে সর্বশেষ তথ্য অনুযায়ী নুর চোধুরী শরণার্থী হিসেবে এদেশে আশ্রয় নিয়েছে।
কানাডায় এগার দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে সচিবালয় তার অফিসকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
কানাডায় অবস্থানকালে প্রতিমন্ত্রী বাংলাদেশ টেলিভিশনের উদ্যোগে কানাডায় রাইয়ারসন ইউনিভার্সিটিতে ডিজিটাল কমিউনিকেশন এন্ড ম্যাস মিডিয়া  শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদেন। মতবিনিময় সভায় রাইয়ারসন ইউনিভার্সিটির ফ্যাকালটি চেয়ারম্যান, কানাডার প্রধানমন্ত্রীর দপ্তরের পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কার্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বাংলাদেশ টেলিভিশনের ডিজিটাল কার্যক্রম কিভাবে দেশ ব্যাপি পরিচালিত হচ্ছে এবং বিগত ১২ বছরে বাংলাদেশ কিভাবে ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত হলো এ সম্পর্কে বিস্তারিত তুলে ধরে তথ্য
বলেন, ‘পৃথিবীর সকল দেশেই সরকার বিরোধী একটি গোষ্ঠী সক্রিয়, তাদের কাজ গুজব ছড়িয়ে সরকারকে বিব্রত এবং দেশের ভাবমুর্তি নষ্ট করা। আমাদের দেশের কিছু স্বাধীনতা বিরোধী গোষ্ঠি বিদেশে বসে দেশের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে, দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে।’
জাতিসংঘের সাধারণ পরিষদে এ নিয়ে সতের বার ভাষণ দিয়েছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এ মঞ্চে দাঁড়িয়ে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছিলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন; বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন; আর তাকে রক্ষার দায়িত্ব পালন করছেন জননেত্রী শেখ হাসিনা। তার স্বদেশ প্রত্যাবর্তনের ধারাবাহিকতাতে এরশাদের পতন হয়, বিএনপি-জামায়াতের মুখোশ উন্মোচন হয় এবং বঙ্গবন্ধু হত্যার বিচারের রুদ্ধ দ্বার খোলে। বাংলাদেশ এখন স্বপ্ন দেখে আগামীর উন্নত সৃমদ্ধশালী দেশের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat