×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-২৩
  • ৫৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নোবেল পুরস্কার সংগঠক ফাউন্ডেশন বৃহস্পতিবার কোভিড মহামারির প্রসঙ্গ উল্লেখ করে জানিয়েছে যে, টানা দ্বিতীয় বছরের জন্যও বিজ্ঞান ও সাহিত্যে নোবেল বিজয়ীরা তাদের নিজ দেশে বসেই পুরস্কার পাবেন। খবর এএফপি’র।
ফাউন্ডেশন আরো জানায়, শান্তি পুরস্কার প্রদানের বিষয়ে অবশ্য এখনো কোনো সিদ্ধান্ত গৃহিত হয়নি। ঐতিহ্যগতভাবে নরওয়েতে শান্তি পুরস্কার দেয়া হয়। নোবেল কমিটি এখনও বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের অসলোতে স্বাগত জানানোর সম্ভাবনা উন্মুক্ত রেখেছে। তবে ফাউন্ডেশন অক্টোবরের মাঝামাঝি সময়ে তাদের অসলো অনুষ্ঠান বিন্যাস ঘোষণা করবে।
নোবেল ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, নোবেল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ভিদর হেলগেসেন এক বিবৃতিতে বলেছেন," আমি মনে করি প্রত্যেকেই চাইবে  কোভিড -১৯ মহামারী শেষ হোক, কিন্তু আমরা এখনো  সেখানে  নেই।” তিনি বলেন,“মহামারী  ও আন্তর্জাতিক ভ্রমণের গতিপথ সম্পর্কে অনিশ্চয়তার সম্ভাবনার কারণে ২০২১সালের বিজয়ীরা তাদের নিজ দেশে পদক ও ডিপ্লোমা পাবেন।"
সাধারণত অক্টোবরের শুরুতে বিজয়ী ঘোষণা করা হলেও তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় পুরস্কারের প্রতিষ্ঠাতা আলফ্রেড নোবেলের মৃতুবার্ষিকী ১০ ডিসেম্বরে স্ক্যান্ডিনেভিয়ার দুটি রাজধানীতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে। আলফ্রেড নোবেল ১৮৯৬ সালে মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat