×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-১৯
  • ৪৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 বিএনপিকে আন্দোলনের নামে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ও অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। 
তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী অত্যন্ত সক্ষমতা অর্জন করেছে। রাজনৈতিকভাবে  কঠোর হাতে তাদের মোকাবেলা করা হবে।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইসস্টিটিউট অব গর্ভনেন্স এন্ড ম্যানেজমেন্ট (বিআইজিএম) মিলনায়তনে পলিসি এনালাইসিস শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সেমিনার ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
বিআইজিএম অর্থ বিভিাগের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রকল্পের আওতায় সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণ পরিচালনা করছে।
মন্ত্রী বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্ত পরিবেশ বিরাজমান রয়েছে। কোনমতেই বিএনপিকে আন্দোলনের নামে সন্ত্রাস, গাড়িতে, ঘর-বাড়িতে আগুন ও জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারাসহ অস্থিতিশীলতা ও অরাজকতা করতে  দেয়া হবে না।
মন্ত্রী পলিসি এনালাইসিস কোর্সে লব্ধ জ্ঞানের কার্যকর ব্যবহারে একাগ্র হতে কোর্স সমাপনী সনদ গ্রহণকারি সরকারি ও বেসরকারি ২২জন কর্মকর্তাকে আহ্বান জানান। তিনি বলেন, আমরা কার্যক্ষেত্রে এসব প্রয়োগিক প্রশিক্ষণের সার্থক প্রতিফলন দেখতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) রমেন্দ্র নাথ বিশ্বাস। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিআইজিএমের পরিচালক ড. মোহাম্মদ তারেক, পলিসি এনালাইসিস কোর্সের চিফ কো-অর্ডিনেটর বণিক গৌর সুন্দর ও বিআই জিএমের সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম।
এছাড়া, অনুষ্ঠানের প্রথম ভাগে আয়োজিত সেমিনারে প্রশিক্ষণ কোর্সের মূল্যায়নে শীর্ষস্থান অধিকারী পাঁচজন কর্মকর্তা তাদের পলিসি পেপার উপস্থাপন করেন। উপস্থাপিত পলিসি পেপার সম্পর্কে অভিমত প্রদান করেন পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য (সচিব) শরিফা খান এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্বব্যাংক শাখা) আবদুল বাকী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat