×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-১৯
  • ৫৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা বেড়েছে। তবে শনাক্তের হার কমেছে দশমিক ৪৩ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৬ দশমিক ০৫ শতাংশ যা আজ কমে হয়েছে ৫ দশমিক ৬২ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪৩ জন। গতকালের চেয়ে আজ ৮ জন বেশি মারা গেছেন। গতকাল ৩৫ জন মারা গিয়েছিল। আজ মৃতদের মধ্যে পুরুষ ২২ জন ও নারী ২১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ২২৫ জনে।
আজ ২৪ হাজার ৬২৩ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৮৩ জন। গতকাল ১৯ হাজার ৫৫৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১ হাজার ১৯০ জন। দেশে এ পর্যন্ত ৯৪ লাখ ৩৭ হাজার ৬৫৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪২ হাজার ৬৮৩ জন। মোট শনাক্তের হার ১৬ দশমিক ৩৫ শতাংশ।   
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৩ হাজার ১৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৭৭৮ জন। শনাক্তের হার ৫ দশমিক ৯৭ শতাংশ এবং গতকাল এ হার ছিল ৫ দশমিক ৭৬ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১০ জন। গতকাল ১৫ জন মারা গিয়েছিল।
গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ২ জন, রংপুর বিভাগে ৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ১ হাজার ৫৪১ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৩ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৭ দশমিক ২৩ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat