×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৯-১৩
  • ৭৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারত বাংলাদেশকে ১০৯ টি উন্নত মানের কার্ডিয়াক অ্যাম্বুলেন্স উপহার দিয়েছ। আজ বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের সিএমএসডিতে  ভারতের হাইকমিশনার বিক্রম কে দোরাইশামি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে এই অ্যাম্বুলেন্সগুলোর চাবি হস্তান্তর করেন। এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলম ও সিএমএসডির পরিচালক আবু হেনা মোর্শেদ জামান উপস্থিত ছিলেন।
জাহিদ মালেক বলেন, "যেকোন দুঃসময়ে পার্শ্ববর্তী পরীক্ষিত বন্ধু রাষ্ট্র ভারতই সবার আগে বাংলাদেশের পাশে দাঁড়ায়। আজ এই কোভিডকালীন দুঃসময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন করে ১০৯ টি উন্নতমানের কার্ডিয়াক এম্বুলেন্স উপহার দিয়ে বাংলাদেশের প্রতি ভারতের ভালবাসার আরেকটি নজির স্থাপন করেছে। এম্বুলেন্সগুলি নিঃসন্দেহে দেশের হাসপাতালগুলির সক্ষমতা আরো বেশি বৃদ্ধি করবে।"
ভারতের উপহার এম্বুলেন্সের পাশাপাশি দেশের হাসপাতাল সার্ভিস ম্যানেজমেন্ট কর্তৃক ২১ টি এবং উপজেলা হেলথ কেয়ারের অপারেশন প্ল্যান থেকে আরো ৬০ টি এম্বুলেন্স কেনা হয়।
অনুষ্ঠানে এম্বুলেন্সগুলি স্বাস্থ্যমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল, ঢাকা নর্থ সিটি কোভিড ডেডিকেটেড হাসপাতাল সহ দেশের প্রত্যন্ত  অঞ্চলের হাসপাতালগুলির পরিচালক ও প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat