×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৯-০৯
  • ৪৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন আজ বলেছেন, বাংলাদেশ স্বাধীনভাবে আফগানিস্তানের বিষয়ে তার পররাষ্ট্র নীতির সিদ্ধান্ত নেবে, অন্য কোন দেশের দ্বারা প্রভাবিত হবে না। ইউরোপে ত্রিদেশীয় সফর শেষে আজ বিকালে পররাষ্ট্র মন্ত্রনালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা এখনো আফগানিস্তান ইস্যুতে কোন সিদ্ধান্ত নিতে পারিনি।”
পররাষ্ট্রমন্ত্রী এলডিসি থেকে উত্তরণ এবং জলবায়ু পরিবর্তন ইস্যুতে বৈঠকে যোগ দিতে ব্রিটেন, সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ড সফর করেন, এ সময় তিনি বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমেনিক রাবের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন। মোমেন বলেন, ইউরোপ সফরকালে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বাংলাদেশ অন্যান্য দেশের নীতি অনুসরণ করবে কীনা, কিন্তু তিনি এটা স্পস্ট করে দিয়েছেন যে, এই ব্যাপারে ঢাকার সিদ্ধান্ত স্বাধীন হবে।
সার্কের সদস্য রাষ্ট্র আফগানিস্তানের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের নীতি আফগান সরকারের মনোভাব এবং নীতির উপর নির্ভর করবে। তিনি বলেন, ঢাকা রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আসা একটি জনগণের সরকারে বিশ্বাস করে।কিন্তু আমরা কোনোভাবেই কোনো সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করবো না।
বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম বলেন, ঢাকা আফগানিস্তানের অন্তবর্তীকালীন সরকারকে স্বাগত কিংবা স্বাগত না জানানোর সিদ্ধান্তে পৌঁছেনি, বরং সেখানে একটি স্থায়ী সরকার গঠন না হওয়া পর্যন্ত অপেক্ষা করছে। তিনি বলেন, “ঢাকা এখনো পরিস্থিতি খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।” আমরা তাড়াহুড়ো করে কিছু করতে চাই না। আলম বলেন, আফগানিস্তানে যে কোন যুদ্ধ থেকে সম্পূর্ণ শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার দিকে ঢাকার মনোযোগ এখনো রয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat