×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৬
  • ৮৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক:- লন্ডনের রাস্তায় ৯০ মিনিটের ব্যবধানে ছয় কিশোর ছুরিকাঘাতে আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে চারটি পৃথক স্থানে এসব হামলার ঘটনায় চারজনকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হত্যাচেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ইচ্ছাকৃতভাবে শারীরিক আঘাত করার সন্দেহে আরো চারজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানায়, প্রথম ঘটনাটি ঘটে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বারার মাইল এন্ডে বিকাল ৬টায়। এখানে ছুরিকাঘাতে আহত তিন কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এখান থেকে একজনকে আটক করা হয়েছে। এই ঘটনার ঘন্টা খানের মধ্যেই মাত্র দুই মাইল দূরে ইস্ট ইন্ডিয়া ডক এলাকায় আরেক কিশোরকেক ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। বিকাল ৭টায় পশ্চিম লন্ডনের ইলিং বোর্ডয়ে এলাকায় পঞ্চম কিশোরকে ছুরিকাঘাত করা হয়। একই সময়ে ১৩ বছর বয়সী অপর কিশোর ছুরিকাঘাতের শিকার হয় নিউহামে। প্রায় একই সময়ে ওয়ান্ডসওয়ার্থ এলাকায় ২০ বছর বয়সী আরেকজন ছুরিকাঘাত হয়েছে বলে জানায় পুলিশ। লন্ডনে গত ৭ বছরের মধ্যে সর্বাধিক সংখ্যক ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত ছুরিকাঘাত ও গুলিবিদ্ধ হয়ে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে লন্ডনে চলমান সহিংসতা সম্পর্কে টটেনহ্যামের এমপি ডেভিড ল্যামি বলেছেন, লন্ডনে এ ধরনের সহিংসতা আগে কখনো দেখিনি। তিনি সতর্ক করে বলেন, একটি হত্যাকে কেন্দ্র করে মাদক চোরাচালান একাধিক গ্রুপের মধ্যে এই রক্তপাত সহজে বন্ধ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat