×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৬
  • ৯১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- খুলনার ফার্নিচার মার্কেটে ভয়াবহ আগুনে ১৪টি দোকান পুড়ে গেছে। আগুনে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। শুক্রবার ভোর ৫টার দিকে মহানগরীর পশ্চিম রূপসা এলাকার খানজাহান আলী রোডের সিঙ্গার শো রুমের বিপরীতের ফার্নিচার মার্কেটে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। সকাল ৭টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়। স্থানীয় বাসিন্দা মিজান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরে মশার কয়েল থেকে ফার্নিচার মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। আগুন মুহূর্তের মধ্যে পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। একে একে ফার্নিচার মার্কেটের দোকানগুলো পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফার্নিচার মার্কেটের কালামের দোকানের কর্মচারী কুতুব উদ্দিন বলেন, ‘খবর পেয়ে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। এতে আমার মালিকের দোকান, হানিফ, ইসমাইল, হারুন, রুবেল, শহিদুল, রফিকুল ও পলির মায়ের দোকানসহ ১৩/১৪টি দোকান পুড়ে যায়।’ টুটপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মামুন বলেন, ‘আগুনের খবর পেয়ে আমাদের স্টেশনের দুটি ও বয়রা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।’ তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি ৩০ লাখার টাকা ওপরে ধারণা করা হচ্ছে। ৪০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat