×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-২৪
  • ৫৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতে গত ২৪ ঘণ্টায় মহামারী করোনাভাইরাসে নতুন করে ২৫ হাজার ৪৬৭ জন আক্রান্ত হয়েছে। এদিকে দেশটিতে সক্রিয় রোগির সংখ্যা কমে বর্তমানে ৩ লাখ ১৯ হাজার ৫৫১ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা মোট সংক্রমণের  ০.৯৮ শতাংশ। ২০২০ সালের মার্চের পর এটি সর্বনি¤œ। মঙ্গলবার হালনাগাদ করা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।
খবরে বলা হয়, ভারতে এ নিয়ে কোভিড-১৯ রোগে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ কোটি ২৪ লাখ ৭৪ হাজার ৭৭৩ জনে।
স্থানীয় সময় সকাল ৮ টায় হালনাগাদ করা উপাত্ত অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে ৩৫৪ জনের প্রাণহানি ঘটায়  দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪ লাখ ৩৫ হাজার ১১০ জনে দাঁড়ালো।
মন্ত্রণালয় জানায়, সক্রিয় রোগির এ সংখ্যা ১৫৬ দিনের মধ্যে সর্বনি¤œ। এদিকে দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ থেকে সেরে উঠার হার বৃদ্ধি পেয়ে ৯৭.৬৮ শতাংশে দাঁড়িয়েছে। ২০২০ সালের মার্চ থেকে এ হার সর্বোচ্চ।
ভারতে প্রাত্যহিক হিসাবে গত ২৪ ঘণ্টার পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার ১.৯৪ শতাংশ। বিগত ২৮ দিন ধরে দেশটিতে এ হার ৩ শতাংশের নিচে থাকতে দেখা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat