×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৮-২৪
  • ৫৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দক্ষিণাঞ্চলীয় টেনিসি অঙ্গরাজ্যের প্রাকৃতিক দুর্যোগকে বড়ো ধরনের বিপর্যয় হিসেবে ঘোষণা দিয়েছেন। তিনি সেখানকার জন্য ফেডারেল তহবিল অনুমোদন করেছেন।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে মঙ্গলবার এ কথা বলা হয়েছে। 
এদিকে টেনিসি অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ২১ জন প্রাণ হারিয়েছে। রাজ্যটিতে শনিবার তীব্র ঝড় ও প্রবল বৃষ্টি হয়েছে যাকে আবহাওয়াবিদরা ঐতিহাসিক বলে বর্ণনা করেছে। টেনিসিতে ১৭ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 
এদিকে বাইডেনের এ উদ্যোগের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হামফ্রেইস কাউন্টির লোকজন ফেডারেল সহায়তা পাবে। 
হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, এ অর্থ দিয়ে লোকদের জন্য অস্থায়ী বাড়িঘর নির্মাণ এবং বাড়িঘর মেরামতের কাজ করা হবে। 
এছাড়া যাদের বীমাহীন সম্পত্তির ক্ষতি হয়েছে তাদের স্বল্পখরচে ঋণসুবিধাও দেয়া হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat