×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-২২
  • ৫৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র সম্ভাব্য নিরাপত্তা হুমকির কারণে সেদেশের নাগরিকদের প্রতি কাবুল বিমানবন্দর এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। 
তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর আফগানদের মধ্যে দেশ ছেড়ে পালনোর হিড়িক পড়ায় হামিদ হারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। 
হাজার হাজার আমেরিকান ও আফগান বিমানের জন্য বিমানবন্দর কিংবা এর গেটে আতংক নিয়ে অপেক্ষা করছে। 
এদিকে নানা সূত্রে খবর পাওয়া গেছে, পালাতে চাওয়া লোকজনকে তালেবান ও অন্য জঙ্গিরা নানাভাবে হয়রানি করছে। 
এ অবস্থায় কাবুলে মার্কিন দূতাবাস থেকে বলা হয়েছে, ‘মার্কিন সরকারের প্রতিনিধির কাছ থেকে স্বতন্ত্র কোন নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা এসময়ে মার্কিন নাগরিকদের বিমানবন্দর ও বিমানবন্দরের গেট এড়িয়ে চলার পরামর্শ দিচিছ।’ 
এদিকে এখনও পর্যন্ত ১৫ হাজার আমেরিকান আফগানিস্তানে রয়েছে , যাদের সরিয়ে আনতে হবে। এছাড়া রয়েছে অন্তত ৫০ হাজার আফগান মিত্র ও তাদের পরিবার , যারা মার্কিন বাহিনীকে সহায়তা করেছে। 
পেন্টাগণ মুখপাত্র জন কিরবি বলেছেন, সামরিক বাহিনী জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়ার কাজ চালিয়ে যাচ্ছে। আগস্টের শেষ নাগাদ এ কাজ শেষ হবে বলে তিনি আশা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat