×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-২০
  • ৫০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আশা করছেন প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ৩১ আগস্টেও মধ্যেই মার্কিন সৈন্যরা মার্কিন সকল নাগরিক স্থানান্তর সম্পন্ন করতে সক্ষম হবে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বৃহস্পতিবার সিবিএসকে এ কথা জানান।
আফগানিস্তানে মার্কিন উপস্থিতির সময় বাড়ানো হবে কিনা এবং দেশটিতে এই সময়ে কতজন মার্কিন নাগরিক রয়েছেন এ প্রশ্নের জবাবে সুলিভান বলেন, “প্রেসিডেন্ট জো বাইডেন নির্ধারিত সময়ের মধ্যে আফগানিস্তান থেকে চলে আসার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, তিনি বিশ্বাস করেন ৩১ আগস্টের মধ্যেই মার্কিন বাহিনীর প্রত্যাহার সম্পন্ন হবে।”
বুধবার বাইডেন এবিসিকে বলেছেন, ৩১ আগস্টেও মধ্যে মার্কিন নাগরিকদের সরিয়ে আনা সম্পন্ন নাহলে প্রয়োজনে এই তারিখের পরেও মার্কিন সেনা সেখানে অবস্থান করতে পারে।
পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে বলেছেন, আমেরিকা সময়সীমা পরিবর্তনের সিদ্ধান্ত নেয়নি, এই ধরণের পরিবর্তনের জন্য তালেবানদের সঙ্গে আরো আলোচনার প্রয়োজন হবে।
গত ১৪ এপ্রিল বাইডেন আমেরিকার ইতিহাসে আফগানিস্তানে দীর্ঘতম সামরিক অভিযান শেষ করার পরিকল্পনা ঘোষণা করেন।
তালেবান যোদ্ধারা ১৫ আগস্ট কয়েক ঘন্টার মধ্যে কাবুল দখল করে নেয়। পরে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ থেকে পালিয়ে যান। এরপর থেকে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো এখন তাদেও কূটনীতিক, নাগরিকএবং সেনাদের সরিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat