×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-১৮
  • ৪৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত কমিটির সভায় স্থানীয় সরকার বিভাগের অধীন  উপজেলা ও জেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের অডিট আপত্তিতে উল্লেখিত অনিয়মের সাথে জড়িত সংশ্লিষ্টদের বিরুদ্ধ ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মোঃ রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে আজ সংসদ সচিবালয়স্থ কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সভায়  হয়।
কমিটির সদস্য আবুল কালাম আজাদ, আব্দুস শহীদ, মুস্তফা লুৎফুল্লাহ্, মোঃ শহীদুজ্জামান সরকার, আহসানুল ইসলাম টিটু, জহিরুল হক ভূঞা মোহন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং ওয়াসিকা আয়শা খান সভায়  অংশগ্রহণ করেন।
 সভায় শুরুতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ ১৫ আগস্টের শহীদের  আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও অডিট অধিদপ্তর,  উপজেলা ও জেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের ২০১১-২০১২ অর্থ বৎসরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর বার্ষিক অডিট রিপোর্ট ২০১২-২০১৩ নিয়ে আলোচনা হয়।
এসব সংস্থা ও প্রতিষ্ঠানের  অডিট আপত্তির ২৯টি  অনুচ্ছেদ নিষ্পত্তি করা হয়।
সভায়  ১(৬) অনুচ্ছেদ নিয়ে আলোচনায় ক্ষোভ প্রকাশ করা হয় এবং অবশিষ্ট টাকা আদায়ের সুপারিশ, ২(২১) অনুচ্ছেদে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের এবং অনাদায়ী অর্থ আদায়পূর্বক জমা দেওয়ার সুপারিশ করা হয়। এছাড়া অন্যান্য আপত্তির বিষয় নিরসন তথা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা এবং আপত্তির অর্থ আদায় করে নিষ্পত্তির পরামর্শ দেয়া হয়।
সিএজি, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, ঢাকা ও চট্রগ্রাম জেলাজেলা পরিষদ, ডিএনসিসির সদস্যসহ বিভিন্ন পৌরসভা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat