×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-১৭
  • ৮০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির সভায় টিকা উৎপাদন ও প্রদান পক্রিয়া সহজতর করতে  সরকার-সরকার (জিটুজি) পদ্ধতি অনুসরণের সুপারিশ করা হয়েছে।  
কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় টিকা প্রদানে বয়সসীমা আরো কমিয়ে আনারও সুপারিশ করা হয়।
কমিটির সদস্য আ.ফ.ম. রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মোঃ মনসুর রহমান, মো: আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর এবং মোঃ আমিরুল আলম মিলন  সভায়  অংশগ্রহণ করেন।
সভায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল, ২০২১’মেডিকেল কলেজ (গভর্নিং বডিস) (রিফিল)  বিল, ২০২১, মেডিকেল ডিগ্রিজেস (রিফিল) বিল, ২০২১ এবং করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল, ২০২১’ এর আরো পরীক্ষা নিরীক্ষার লক্ষ্যে কমিটির সদস্য আ.ফ.ম. রুহুল হককে আহবায়ক করে একটি সাব কমিটি গঠন করা হয়। সাব কমিটির পর্যালোচনা শেষে বিলটি সংসদে উত্থাপনের সভায় সিদ্ধান্ত  নেয়া   হয়। এছাড়া মেডিকেল কলেজ (গভর্নিং বডিস) (রিফিল)  বিল, ২০২১ এবং মেডিকেল ডিগ্রিজেস (রিফিল) বিল, ২০২১  প্রয়োজনীয় সংশোধনীসহ জাতীয় সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়।
সভায় কোভিডে আক্রান্ত হয়ে শহীদ ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের জন্য ‘প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা’ দ্রুততম সময়ে তাঁদের পরিবারের নিকট পৌঁছানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। সাথে সাথে বাংলাদেশ কর্ম কমিশন  থেকে সুপারিশপ্রাপ্ত ডাক্তারদের দ্রুত নিয়োগদানের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat