×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-১৭
  • ৫০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মানুষের পাশে দাঁড়ানোই হোক রাজনীতির ব্রত। আমাদের এ মন্ত্রে দীক্ষিত থাকতে হবে। মানুষের কল্যাণে বঙ্গবন্ধু যেভাবে কাজ করেছেন, শেখ হাসিনা যেভাবে কাজ করছেন সেভাবে সকলের কাজ করার আহ্বান জানান তিনি।
আজ মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহিদ ওমর ফারুক মিলনায়তনে পিরোজপুর জেলা যুবলীগের আয়োজনে স্থানীয় করোনা আক্রান্ত রোগীদের জন্য শেখ ফজলুল হক মনি ও আরজু মনি ফ্রি অক্সিজেন ব্যাংকের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু বলতেন মানুষের কল্যাণে যা কিছু করা সেটাই সেবা, সেটাই রাজনীতি। বিত্ত-বৈভবের জন্য রাজনীতি নয়। রাজনীতি হচ্ছে মানুষের জন্য, কী করতে পারলাম, কী অবদান রাখতে পারলাম। যে রাজনীতি শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা বহন করে চলেছেন।
শ ম রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধুর আদর্শের উত্তরসূরি ছিলেন শেখ ফজলুল হক মনি। রাজনীতিতে তার অবদান অসামান্য। শেখ ফজলুল হক মনির স্ত্রী আরজু মনিও রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছিলেন। তাদের সন্তানরাও রাজনীতিতে স্বচ্ছ অবস্থানে থেকে দেশের জন্য কাজ করছেন।
পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার। 
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল অনুষ্ঠানে সংযুক্ত হয়ে বক্তব্য দেন। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় যুবলীগের সদস্য কামরুজ্জামান খান শামীম, পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat