×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-১৭
  • ৪৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির পূর্বনির্ধারিত শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৭ আগস্ট) নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করেন।
সকালে ঘটে যাওয়া চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা নিয়ে তিনি বলেন, ঢাকা মহানগরের নবগঠিত কমিটির নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন কর্মসূচি ছিল। সকাল সাড়ে দশটার দিকে পুলিশ বিনা উস্কানিতে শান্তিপূর্ণ কর্মসূচি বাতিল করতে অতর্কিত টিয়ারশেল নিক্ষেপ করে, গুলি চালায় এবং লাঠিচার্জ করে। এতে আমানুল্লাহ আমান, আমিনুল ইসলামসহ অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন।
তিনি আরও বলেন, আমরা মনে করি সরকার এভাবে নির্যাতন করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করছে। তাদের সরকারের পায়ের তলায় মাটি নেই। তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তারা এভাবে পুলিশ দিয়ে নির্যাতন করছে। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন সম্ভব। আর ঢাকা মহানগর বিএনপি এই আন্দোলনে নেতৃত্ব দেবে।
বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালিয়েছে, এমন অভিযোগ সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। কতজন আহত বা গুলিবিদ্ধ হয়েছেন তার হিসাব করা হয়নি।
এ সময় ঢাকা মহানগর বিএনপি নেতা আব্দুস সালাম, আমানুল্লাহ আমান, আমিনুল ইসলাম, রফিকুল আলম মজনুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, সকাল ১১টায় পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে চন্দ্রিমা উদ্যানে আসতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় উদ্যানের গেট বন্ধ এবং মাজারে অবস্থান নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা। সেই সঙ্গে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। সংঘর্ষে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি দলটির। তবে সংঘর্ষের পর নেতাকর্মীরা আবার ঐক্যবদ্ধ হয়ে জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat