×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-১৪
  • ৫৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নরওয়ে তাদের দেশের অবশিষ্ট করোনা সংক্রান্ত বিধিনিষেধের অধিকাংশ আরেকবার তুলে নেয়ার পরিকল্পনা গ্রহণ করায় প্রাপ্ত বয়স্ক সকলকে টিকা নেয়ার নেয়ার কথা বলা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আগামী ৬ সেপ্টেম্বর নাগাদ বিধিনিষেধ তুলে নেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার সরকার এ কথা জানায়। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নির্দেশনা অনুযায়ী ১৮ বছর বয়সের সকল নাগরিক ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের তিন সপ্তাহ পর দেশের অভ্যন্তরীণ বিধিনিষেধ তুলে নেয়ার চূড়ান্ত পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।
তবে নরওয়ের কঠোর সীমান্ত নিয়ন্ত্রণের পদক্ষেপ বলবৎ থাকবে।
এ পর্যন্ত নরওয়ের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৮৭.২ শতাংশ করোনাভাইরাসের কমপক্ষে প্রথম ডোজ গ্রহণ করেছে।
এদিকে নরওয়েতে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আর মাত্র কয়েকদিন বাকি থাকায় সরকার শিক্ষার্থীদের দূর-শিক্ষার প্রয়োজনীয়তা শুক্রবার সমাপ্তি ঘোষণা করেছে।
উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রী হেনরিক অসিম এক বিবৃতিতে বলেন, ‘শিক্ষার্থীরা যাতে চূড়ান্তভাবে তাদের শ্রেণী কক্ষে ফিরে যেতে পারে সে জন্যই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat