×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৮-১৩
  • ৬৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে জুন থেকে শুরু হওয়া প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে এবং এ প্রাকৃতিক দুর্যোগে প্রায় ৫৩ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান কর্ণেল বাকো বৌবাকার রাষ্ট্রীয় বেতার কেন্দ্রকে বলেন, দেশটিতে বন্যায় বা ভূমিধসে চার হাজার আটশ’র বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় নয়শ’ গবাদি পশু ভেসে গেছে।
নাইজারের দক্ষিণ-পূর্ব মারাদি, উত্তরের আগাদেজ ও রাজধানী নিয়ামিতে বন্যায় বসচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সেখানে এ দুর্যোগে ১৬ জন প্রাণ হারিয়েছে।
এদিকে দারিদ্রপীড়িত দেশ নাইজার দীর্ঘস্থায়ী শুষ্কতা ও তাপদাহ মোকাবেলা করছে।
নাইজারে বর্ষাকাল স্বল্প মেয়াদি হলেও সাম্প্রতিক বছর গুলোতে দেশটিতে ব্যাপক বন্যা হতে দেখা যাচ্ছে। নাইজারে সাধারনত জুন থেকে আগস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত বন্যা স্থায়ী হয়ে থাকে।
জাতিসংঘ জানায়, গত বছর বন্যায় ৭৩ জনের প্রাণহানি ঘটে এবং মানবিক সংকটে পড়ায় ২২ লাখ মানুষের সাহায্যের প্রয়োজন হয়। ২০১৯ সালে নাইজারে ৫৭ জন বন্যায় প্রাণ হারায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat