×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-১১
  • ৬৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে আলজেরিয়ায়। সাধারণ মানুষকে উদ্ধার করতে গিয়ে মৃত্যু হয়েছে ২৫ জন সেনার। সব মিলিয়ে মৃত ৪২। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৫ জনের। ১১ জন আহত। তার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ৭ জন সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে।
ইউরোপ ছেড়ে আগুন ছড়িয়ে পড়েছে আফ্রিকাতেও। উত্তর আফ্রিকার আলজেরিয়া ভয়াবহ আগুনের গ্রাসে। জঙ্গলে ঘেরা পার্বত্য আলজেরিয়ায় পানি নেই। তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। মঙ্গলবার সেখানেই পৌঁছেছিলেন আলজেরিয়ার সেনা জওয়ানরা। আলজেরিয়ার এই অঞ্চলে উপজাতির বাস। তাদের উদ্ধার করতে গিয়েই আগুনের বলয়ে আটকে পড়েন জওয়ানরা।
মঙ্গলবার (১০ আগস্ট) রাতে আলজেরিয়ার প্রেসিডেন্ট জানান, সেনা অন্তত ১০০ জন সাধারণ মানুষকে রক্ষা করতে পেরেছে। কাবাইল অঞ্চল থেকে তাদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী দেশের একটি টিভি চ্যানেলকে জানিয়েছেন, এখনো পর্যন্ত আগুনে মৃত্যু হয়েছে ৪২ জনের। তবে মঙ্গলবারের ঘটনা এখনো পর্যন্ত সবচেয়ে মর্মান্তিক।
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স থেকে কাবাইলের দূরত্ব ১০০ কিলোমিটার। পর্বত ঘেরা এই অঞ্চলে যাওয়া কঠিন। জল অত্যন্ত কম। তারই মধ্যে গ্রামবাসীরা বালতিতে জল ভরে আগুন নেভানোর চেষ্টা করছেন। আগুনের ফলে সর্বত্র তাপমাত্রা অনেক বেড়ে গেছে।
প্রধানমন্ত্রীর আশঙ্কা, যে ভাবে আগুন ছড়াচ্ছে, তাতে রাজধানী শহরও আক্রান্ত হতে পারে। আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইউরোপের বহু অঞ্চলে দাবানল হয়েছে। তুরস্কের আগুন ভয়াবহ জায়গায় পৌঁছেছে। এবার আগুন ছড়ালো আফ্রিকাতেও। পরিবেশবিদরা বলছেন, বিশ্ব উষ্ণায়নের কারণেই এমন হচ্ছে। জলবায়ুর পরিবর্তন হচ্ছে। দ্রুত পদক্ষেপ না নিলে আগামীতে আরো ভয়াবহতার মুখোমুখি হতে হবে। ডয়েচভেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat