×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৮-০৬
  • ৫৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 গত ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ২১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে  ঢাকায় নতুন ভর্তি রোগী ২১১ জন  এবং ঢাকার বাইরে নতুন ভর্তি হয়েছে তিনজন। 
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুমের ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু রোগীর সর্বশেষ তথ্য মতে,বর্তমানে দেশের বিভিন্ন  সরকারি  ও বেসরকারি  হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ১ হাজার ১০ জন। এরমধ্যে  ঢাকার ৪১ টি হাসপাতালে ৯৭২ জন  ভর্তি রোগী এবং অন্যন্য  বিভাগে  ভর্তি রোগীর সংখ্যা ৩৮ জন।
স্বাস্থ্য অধিদফতর সূত্র জানিয়েছে,  চলতি বছরের  ১ জানুয়ারি থেকে ৬ আগষ্ট পর্যন্ত সর্বমোট ভর্তি রোগী চারহাজার ১১৫ জন। একই সময়ে  মোট ছাড়প্রাপ্ত  রোগী তিন হাজার  ৯৫ জন।
এছাড়া রোগতত্ত্ব ,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট  (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১০ টি মৃত্যুর তথ্য পাঠিয়েছে।  আইইডিসিআর এখনো কোন মৃত্যুর পর্যালোচনা শেষ করেনি এবং  কোন মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat