×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৮-০৬
  • ৫৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শুধু নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নাম্বারসমূহে নয়, ঢাকাবাসীকে অনলাইনেও এডিসের উৎস ও ডেঙ্গু রোগীর তথ্য দিতে আহবান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ এক ভিডিও বার্তায় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস ঢাকাবাসীকে অনলাইনে তথ্য দেয়ার এই আহ্বান জানান।
ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘যে কোন ব্যক্তি, ঢাকাবাসী যে কোন এলাকা থেকে অনলাইনে, আমাদের ওয়েবসাইটে ( নির্ধারিত ফরমের লিংক সংযুক্ত করা হলো) সুযোগ রয়েছে, আমাদেরকে তথ্য দিতে পারেন - - কোথায় এডিস লার্ভা রয়েছে, কোথায় উৎস রয়েছে, কোথায় রোগী রয়েছে৷ এ বিষয়গুলো পাওয়ার
সাথে সাথে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবো।
ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডেংগু রোগীর যে সকল তথ্য পাচ্ছি, তার ভিত্তিতে আমাদের কাউন্সিলরদের নেতৃত্বে আমাদের মশক কর্মীরা আমরা ঘরে ঘরে যাচ্ছে। আমরা সেই এডিস লার্ভার উৎস নিধন করছি এবং চিরুনি অভিযান কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক সেটা তদারকি করা হচ্ছে।’
ওয়েবসাইটে আবেদনের লিংক-  https://forms.gle/gPamcWqJNFtDZvir6
দক্ষিণ সিটি করপোরেশনের যে কোন বাসিন্দা উক্ত ফরমে এডিস মশার উৎস বা লার্ভা ও এডিস রোগীর তথ্য দিতে পারেন। প্রাপ্ত আবেদনের ভিত্তিতে যেকোনো বাসা-বাড়িতে সম্পূর্ণ বিনামূল্যে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ নেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এছাড়াও উৎস সম্পর্কে তথ্য দিতে নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২৯৫৫৬০১৪ নম্বরে ফোন করতে পারেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat