×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৭-৩১
  • ৪৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, করোনাভাইরাস যেমন মিউটেশন করে বারবার রূপ পরিবর্তন করে; বিএনপি, জামায়াত ও হেফাজতও তেমনি বারবার নিজেদের রূপ পরিবর্তন করছে। 
আজ শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অসহায় দুস্থ, দিনমজুরের মধ্যে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  
বাহাউদ্দিন নাসিম বলেন, বিএনপি, জামায়াত ও হেফাজতের সুর নিয়মিত পরিবর্তন হয়। একই মানুষ একই মুখে ছয় থেকে বারো রকমের কথা বলে। কখনো ভ্যাকসিন নিয়ে অপপ্রচারে ব্যস্ত, কখনো মাস্ক পরিধান নিয়ে বিভ্রান্ত করতে ব্যস্ত। লকডাউন নিয়ে তারা এক এক সময় এক এক কথা বলে। আমাদের করোনা থেকে যেমন মুক্তি পেতে হবে, তেমন এই সাম্প্রদায়িক অপরাজনীতিবিদদের হাত থেকে সচেতন থাকতে হবে।
তিনি বলেন, যারা মানুষের জন্য রাজনীতি করে না, মানুষকে ভালোবাসে না, তারা গুজবের ফ্যাক্টরিতে বসে মানুষকে বিভ্রান্ত করতে ব্যস্ত। তারা মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে, ভ্যাকসিন নিয়ে, লকডাউন নিয়ে অপপ্রচার করছে। তারা ভ্যাকসিন নিয়ে প্রথমে অপপ্রচারে ব্যস্ত ছিল, তারপর নিজেরাই ভ্যাকসিন নিয়েছে। 
তিনি বলেন, বিভ্রান্তি আর গুজব ছড়ানোই তাদের রাজনীতি। যারা দুর্নীতিতে বিশ্ব খেতাবধারী তারা সত্যের পাশে যেতে পারেনি। তাদেরকে সত্য বলার আহ্বান জানাই। করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য সবার স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত, মাস্ক যথাযথভাবে পড়া উচিত।
এতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের যুগ্ম মহাসচিব এম আমিনুল ইসলাম, কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব মো. খায়রুল আলম প্রিন্স, দপ্তর সম্পাদক এম মিজানুর রহমান, যুগ্ম মহাসচিব মাকসুদ আলম মুকুট, কৃষিশিল্প ও বাণিজ্য সম্পাদক দেবাশীষ ভৌমিক প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat