×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৭-২৬
  • ৫৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা সংক্রমণ কমাতে দেশব্যাপী দ্বিতীয় দফায় আরোপিত কঠোর বিধিনিষেধের চতুর্থ দিন আজ। আজ রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে কড়াকড়ি অবস্থানে রয়েছে পুলিশ-র‌্যাব। তবে এদিন অন্যান্য দিনের তুলনায় সাধারণ মানুষের চলাচল কিছুটা বেড়েছে। রিকশা ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিছুটা বেড়েছে। তবে সড়কে পুলিশের চেকপোস্টে তল্লাশী ছিল আগের মতোই। পুলিশ বিভিন্ন সড়কে বাঁশ দিয়ে ব্যারিকেট দিয়ে নিয়মিত টহল দিচ্ছে। সড়কে কেউ বের হলেই পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে। বিনা প্রয়োজনে কেউ বের হলে কোন ছাড় দেয়া হচ্ছে না। সরকারি বিধিনিষেধ ভঙ্গ করায় গ্রেফতার ও জরিমানা করা হচ্ছে।
সকালে বনানী, মহাখালী, তেজগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, বাংলামোটর, শাহবাগ, পল্টন, মতিঝিল, মগবাজার, খিলগাঁও, বাসাবো, যাত্রাবাড়ি ও সায়েদাবাদ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। যাত্রাবাড়ি এলাকা ঘুরে দেখা যায়, বিধিনিষেধ চলাকালেও সড়কে বের হয়ে অনেকে জরুরি প্রয়োজন ও নানা ধরনের অজুহাত দেখাচ্ছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। অনেক সেবামূলক প্রতিষ্ঠান খোলা থাকায় সেসব প্রতিষ্ঠানের কর্মীদেরও অফিসে যেতে দেখা গেছে।বিধিনিষেধ কার্যকর করতে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছে।
গত ১৩ জুলাই বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই আদেশে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছিল ঈদের কারণে। ২৩ জুলাই সকাল ৬টা থেকে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল ওই ঘোষণায়। আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে। বিধিনিষেধের তৃতীয় দিনে ৫৮৭ জনকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলামএ তথ্য জানান।তিনি বলেন, সরকার ঘোষিত বিধিনিষেধ চলাকালে জরুরী প্রয়োজন ছাড়া অহেতুক ঘোরাফেরা করায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ । এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩৩ জনকে ১ লাখ ৯৫০ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে ডিএমপি ট্রাফিক বিভাগ ৫২১টি গাড়ির ১২লাখ ৭২হাজার টাকা জরিমানা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat