×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৭-২১
  • ৬৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

একের পর এক  রেকর্ড গড়েই চলছেন সাকিব আল হাসান।  তিনি যে ক্রমশ নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। পৌঁছে যাচ্ছেন ক্রিকেট মহীরুহদের অনন্য উচ্চতায়। চলমান জিম্বাবুয়ে সিরিজেই গড়েছেন বেশ কয়েকটি রেকর্ড।
জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত ওডিআই সিরিজে ‘ম্যান অব দ্য সিরিজ’ নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক সিরিজ সেরার পুরস্কার জয়ের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন তিনি।
পুরুষ  ক্রিকেটে এখন পর্যন্ত  ১৫ বার সিরিজ সেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশি পোস্টার বয়। এ তালিকায় শীর্ষে আছেন ভারতীয় ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার। তিনি সর্বোচ্চ ১৯ বার ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন।
দ্বিতীয় স্থানে থাকা বিরাট কোহলি জিতেছেন ১৭ বার। এ তালিকায় সাকিবের পরেই অবস্থান করছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকার জক ক্যালিস। তিনি ১৪ বার এ পুরস্কার জয় করেছেন। শীর্ষ পাঁচে থাকা অন্যজন হলেন শ্রীলঙ্কান লিজেন্ড সনত জয়সুরিয়া।
ইতোমধ্যে টেন্ডুলকার,  ক্যালিস ও  জয়সুরিয়া আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফলে সাকিবের সামনে সুযোগ রয়েছে তালিকায় সবাইকে ছাড়িয়ে যাওয়ার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat