×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৭-২০
  • ৬৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। পর্নগ্রাফি ফিল্ম তৈরির অভিযোগে সোমবার (১৯ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।
মুম্বাই পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পর্নোগ্রাফি সিনেমা তৈরি এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করা নিয়ে গত ফেব্রুয়ারিতে একটি মামলা দায়ের করেছিল ক্রাইম ব্রাঞ্চ। তদন্তের পর আমরা রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছি। যিনি এই মামলায় মূল ষড়যন্ত্রকারী বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে আমাদের কাছে পর্যাপ্ত তথ্য আছে।’
এক পুলিশ কর্মকর্তা এ প্রসঙ্গে জানিয়েছেন, সোমবার কুন্দ্রাকে ডেকে পাঠায় মুম্বাই পুলিশের প্রপার্টি সেল। রাত আটটা নাগাদ তিনি হাজিরা দেন। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়েছে।
ইতোপূর্বে এই মামলায় আরও নয়জনকে গ্রেফতার করা হয়েছে বলা জানা গেছে। উমেশ কামাত নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হলে তিনি জানান, রাজ কুন্দ্রার প্রতিষ্ঠানেই তিনি কাজ করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি একজন মডেল ও একজন অভিনেত্রী গ্রেফতার হয়েছিলেন। তাদের কাছ থেকেই উমেশ কামাতের নাম পাওয়া যায়। যিনি ওই মডেলের কাছ থেকে পর্ন ভিডিও নিতেন এবং সেগুলো পাঠাতেন ব্রিটেনের একটি প্রতিষ্ঠানে। এরপর ভিডিওগুলো ‘হটশটস’ নামের একটি অ্যাপে উন্মুক্ত করা হতো।
গত ফেব্রুয়ারিতেই এই পর্নগ্রাফি চক্রের সন্ধান পায় পুলিশ। এরপর অভিযান চালিয়ে এক এক করে অভিযুক্তদের পাকড়াও করেন তারা।
প্রসঙ্গত, রাজ কুন্দ্রা একজন ভারতীয়-ব্রিটিশ ব্যবসায়ী। ২০০৯ সালে বলিউড তারকা শিল্পা শেঠি তাকে বিয়ে করেন। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat