×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৭-১৩
  • ৫৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চীনের পূর্বাঞ্চলীয় সাংহাই নগরীতে ভেঙ্গে পড়া কম খরচেরএকটি হোটেলের ধ্বংসস্তুপের ভিতর থেকে উদ্ধার কর্মীরা আরো সাত জনকে জীবিতাবস্থায় উদ্ধার করেছে। মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, সোমবার বিকেলে সিজিকায়িউয়ান নামের হোটেল ধসে পড়ে। এতে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এক ব্যক্তি নিহত হওয়ার কথা জানিয়েছিল।
পিপলস ডেইলি পরিবেশিত খবরে   বলা হয়, এনিয়ে ওই হোটেল ধসের ঘটনায় উদ্ধার করা লোকের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ালো।
এ ঘটনায় এখনো কত জন নিখোঁজ রয়েছে সে ব্যাপারে বিস্তারিত আরকিছু জানানো হয়নি।
এদিকে এখন পর্যন্ত ওই হোটেল ধসের কারণ জানা যায়নি।
উল্লেখ্য, হোটেলটি ২০১৮ সালে উদ্বোধন করা হয় এবং সেখানে ৫৪ টি গেস্ট রুমছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat