×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৭-০৮
  • ৪৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার অসাম্প্রদায়িক বাংলাদেশের গৌরব সমুন্নত রাখতে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার রাজধানীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি  আয়োজিত ‘বাংলাদেশে আন্তঃধর্মীয় সম্প্রীতির চ্যালেঞ্জ ঃ সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এক আন্তর্জাতিক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের চেতনায় একটি স্বাতন্ত্র্য জাতি বিনির্মাণে সংবিধানে চার মূল  নীতি দিয়ে গেছেন। জাতি বিনির্মাণের জন্য এই চার নীতি প্রধানতম দিকনির্দশনা বলে তিনি বক্তৃতায় উল্লেখ করেন।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র সভাপতি শাহরিয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশ গুপ্ত, বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ মওলানা জিয়াউল হাসান, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, চট্টগ্রামের শঙ্কর মঠ ও মিশন সীতাকুন্ডের অধ্যক্ষ  স্বামী তপনানন্দ গিরি মহারাজ, সুপ্রিম সংঘ কাউন্সিল অব বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক ভদন্ত এস লোকজিৎ থেরো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ফাদার ড. তপন ডি রোজারিও অনুষ্ঠানে বক্তৃতা করেন।
মোস্তাফা জব্বার বলেন, বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার পর পরাজিত শক্তির এদেশীয় দোসররা সংবিধান পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করে। একাত্তরের পরাজিত শত্রুদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দেয়া হয়। এ সময় তিনি জানান, একুশ বছরের জঞ্জাল অপসারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেনতার বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ শুরু করেন। তাঁর প্রায় ১৭ বছরের  শাসনের ধারাবাহিকতায় বাংলাদেশ অসাম্প্রদায়িক জাতি হিসেবে  বিশ্বে অনুকরণীয় দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। পাশাপাশি উন্নয়নে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে বলে মন্ত্রী  উল্লেখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat