×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-০৭-০৮
  • ৮৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

২০২০ সালের শুরুর দিকেই আলাদা হয়ে গিয়েছিলেন অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তী ও অভিনেত্রী মধুমিতা সরকার। কিন্তু অতিমারির কারণে চূড়ান্ত আইনি পদক্ষেপ নেওয়া এখনও বাকি। সৌরভ জানালেন, খাতায় কলমে তাঁরা আজও স্বামী-স্ত্রী। এর মাঝেই পরিচালক মৈনাক ভৌমিকের ছবি ‘চিনি’-তে অভিনয় করেন অভিনেতা সৌরভ দাস ও মধুমিতা। ছবি যেমন জনপ্রিয় হয়, তেমনই মধুমিতার সঙ্গে সৌরভ দাসের নতুন রসায়ন নিয়ে গুজব রটে।
সৌরভ চক্রবর্তী জানিয়েছেন, তিনি এই খবরটিকে ‘গুজব’ হিসেবেই দেখতে চান। তাঁর মতে, অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে অনেক খবর রটে। সে সব মাথায় রেখেই তাঁর বক্তব্য, ‘‘এই রটনা কতটা সত্যি, কতটা মিথ্যে সেটা নিয়ে ভাবার সময় নেই আমার। হাতে একের পর এক কাজ রয়েছে। অঞ্জনদার ওয়েব সিরিজ ‘মার্ডার ইন দ্য হিলস’ মুক্তি পাচ্ছে। এ ছাড়াও নিজে পরিচালনায় নামছি আবার।’’ তবে তাঁর মনে হয়, যদি স্ত্রী মধুমিতার সঙ্গে তাঁর যোগাযোগ থাকত, বা বিচ্ছেদের পরেও তাঁদের মিলনের কোনও সম্ভাবনা থাকত, তা হলে না হয় তাঁকে এই খবরগুলো প্রভাবিত করত। কিন্তু সেই ন্যূনতম সম্পর্কটাও এখন নেই।
অন্য দিকে সৌরভ দাসের সঙ্গে তাঁর প্রেমিকা অনিন্দিতা বসুর অনেক দিনের সম্পর্ক। মাস কয়েক হল তাঁরা বসবাস করছেন কলকাতার একটি ফ্ল্যাটে। কিন্তু ‘রে’ ওয়েব সিরিজের শ্যুটিংয়ের সুবাদে অনিন্দিতাকে বেশ কিছু দিন মুম্বইয়ে থাকতে হয়েছিল। তারই মধ্যে সৌরভ-মধুমিতাকে একসঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল।
মধুমিতা এর আগেই বলেছিলেন, ‘‘একা মহিলা মানেই যখন খুশি, যার সঙ্গে খুশি, নাম জড়িয়ে দেওয়া যায়! এখানে আবার নামের মিল রয়েছে। আমার প্রাক্তন স্বামী সৌরভ। ইনিও অভিনেতা সৌরভ দাস। ব্যস, দুইয়ে দুইয়ে চার!’’
মধুমিতাও যেমন এই গুজবকে অস্বীকার করেছেন, তাঁর স্বামী সৌরভ চক্রবর্তীও সাফ জানিয়ে দিয়েছেন, খাতায় কলমে সম্পর্ক থাকলেও তাঁদের দু’জনের মধ্যে এখনও আর কোনও সম্পর্ক নেই। তাই এই সব বিষয়কে গুরুত্ব দিতে চান না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat